বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান

সাঁথিয়া প্রশাসনের তত্ববধানে পশুর হাট, আইনশৃংখলা স্বাভাবিক থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার

এস এম আলমগীর চাঁদ ,বিশেষ প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার বাইপাস সড়ক ইছামতি নদীর ডাইকের পার্শ্বেঅবশেষে শুরু হয়েছে বহুল আলোচিত অস্থায়ী গরুর হাট।

সোমবার (২৫ মে) সকাল থেকে বিপুল সংখ্যক হ ক্রেতা-বিক্রেতা সমাগমে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে সাঁথিয়া পৌরসভা এলাকায় অস্থায়ী পশুর হাট বসানোকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল

ইজারা নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিলে উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে। ফলে হাটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

সোমবার সকাল থেকে সাঁথিয়া বাইপাস সড়কসংলগ্ন নির্ধারিত স্থানে গরুর হাট বসতে দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন খামারি ও ব্যবসায়ীরা।

সকাল থেকেই হাটে ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

হাটে আসা কয়েকজন ব্যবসায়ী জানান, প্রশাসনিক জটিলতার কারণে শুরুতে অনিশ্চয়তা তৈরি হলেও এখন হাট চালু হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।

ঈদকে সামনে রেখে বেচাকেনা জমে উঠবে বলেও আশা করছেন তারা।

এদিকে স্থানীয়দের দাবি, হাটকে কেন্দ্র করে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের নজর দারী কামনা করেন তারা ।



লাইক করুন