বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান

কাজী নজরুল ইসলামকে অনেকে গরীব মানুষ বলে মনে করেন। 

নজরুলের আত্মজীবনীগুলাতে যত যত অর্থকস্টের বিজ্ঞাপন দেখা যায় সেইগুলা সত্য৷ তবে তার প্রাচুর্য ও বিলাসিতার গল্প আড়াল করে থাকেন জীবনীকারগণ। ফলে অনেকেই জানেন না একসময় কলকাতা শহরের সবচেয়ে দামি গাড়িগুলার মধ্যে দুইটা গাড়িই তার ছিল।

একটা ক্রিসলার, ডাউন পেমেন্ট দিয়ে কিনছিলেন। আরেকটা অস্টিন। ৩২ মডেলের অস্টিন গাড়িটাই ছিল তার সবচেয়ে প্রিয়। এই গাড়ির ড্রাইভারের নাম ছিল চণ্ডী। এটাতে চড়ে দুই ছেলে কাজী সব্যসাচী ও অনিরুদ্ধ কাজী স্কুলে যেতেন।

প্রথম গাড়িটা আছে ঢাকার একজন সংগ্রাহকের কাছে। দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে কবির নাতনী মিস্টি কাজী কবির প্রিয় গাড়িটিতে ড্রাইভিং সীটে বসে আছেন।

একেকটা গানের জন্য কাজী নজরুল ইসলাম যত টাকা রয়্যালিটি পাইতেছিলেন তার কাছাকাছি মজুরি এখনকার বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে কেউ পায় না।

অথচ লোকে তারে অফিসিয়ালি দুখু মিয়া হিসেবে দেখতে ভালোবাসে। এদের জন্য নজরুল কবিতা লিখে গেছেন,

হে দারিদ্র

তুমি মোরে করেছ মহান।

তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান

কন্টক-মুকুট শোভা।

নজরুলরে যত গরীব ভাবা হয় ততটা গরীব মানুষ তিনি না। নজরুল রচনাবলী বিক্রি করে কত প্রকাশক ফ্ল্যাট বাড়ি গাড়ি করতেছে তার হিসাব কার কাছে আছে? শুধুমাত্র পাঠকের চাপে আজও তারে গরীব অবস্থায় থাকা লাগতেছে।

কলমেঃ

ইয়াসির আরাফাত মিলন

সম্পাদক ও প্রকাশক

জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ

রামপুরা, বনশ্রী

ঢাকা -১২০৫



লাইক করুন