বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে উল্লাপাড়ায় বসতবাড়ির মাটি কেটে রাস্তা নির্মাণ ও হামলার অভিযোগ  সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন দর্শনায় মোবাইল চুরির ঘটনায় নারী চোর গ্রেফতার, সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত বীরগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যন প্রার্থী আসিরুল ইসলাম সেলিমের গনসংযোগ  আন্তঃ রাউজান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পান্তাডাঙ্গা যুব সমাজের নতুন কমিটি গঠন: সামাজিক অগ্রগতিতে নতুন প্রত্যাশা

খন্দকার শাহ আলম মন্টু,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পান্তাডাঙ্গা গ্রামের সুপরিচিত সামাজিক সংগঠন ‘পান্তাডাঙ্গা যুব সমাজ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

গতকাল সোমবার (১ জুন) নতুন কমিটির সংগঠনের সদস্য, স্থানীয় তরুণ সমাজ এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন যে, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে।

পান্তাডাঙ্গা যুব সমাজ দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবিক সহায়তা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সংগঠনটির এসব কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সংগঠনের ঐতিহ্য ও সুনাম বজায় রেখে তারা সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করবেন। বিশেষ করে যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখা, নৈতিক শিক্ষা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের প্রধান লক্ষ্য।

এলাকাবাসী নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে বলেন, এই নেতৃত্ব পান্তাডাঙ্গা যুব সমাজকে আরও সংগঠিত, শক্তিশালী ও আদর্শ সামাজিক সংগঠনে পরিণত করবে।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন:-

সভাপতি মোঃ মনিরুজ্জামান মুন্না,

সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান,

সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান,

যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান খান সুমন,

সাংগঠনিক সম্পাদক আপন হুসাইন,

সহসাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ আয়াতুল্লাহ আল রিজভী।

নবনির্বাচিত সকল কর্মকর্তাকে এলাকাবাসী, শুভানুধ্যায়ী ও সংগঠনের সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।



লাইক করুন