শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উল্লাপাড়ায় বসতবাড়ির মাটি কেটে রাস্তা নির্মাণ ও হামলার অভিযোগ  সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন দর্শনায় মোবাইল চুরির ঘটনায় নারী চোর গ্রেফতার, সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত বীরগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যন প্রার্থী আসিরুল ইসলাম সেলিমের গনসংযোগ  আন্তঃ রাউজান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন আ. লীগ নেতাকর্মীদের নির্বাচনের সুযোগ রেখে আচরণ বিধি খসড়া চূড়ান্ত বেলকুচিতে অসুস্থ ব্যক্তির মৃত্যু নিয়ে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের বিদায় সংবর্ধনা 

উল্লাপাড়ায় বসতবাড়ির মাটি কেটে রাস্তা নির্মাণ ও হামলার অভিযোগ 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসত বাড়ির মাটি কেটে ব্যক্তিগত রাস্তা নির্মাণ ও হামলার অভিযোগ উঠেছে তালেব মাস্টার ও আফসার গংদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন সকাল আনুমানিক ৬টার দিকে গ্রামের কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীরা অভিযোগকারীর বসতবাড়ির কায়েমি জমির মাটি কাটতে শুরু করেন। এ সময় আলমগীর হোসেন টুলু মীর ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযোগকারীর ভাইকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। পাশাপাশি বসতবাড়ির জমির মাটি কেটে ক্ষতি সাধন করা হয়েছে এবং ভবিষ্যতেও মাটি কাটার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় সড়াতৈল গ্রামের মৃত কালু শেখের ছেলে মোঃ আফছার আলী শেখ (৬০), তার ছেলে মোঃ আমিন শেখ (৩৫), মৃত কালু শেখের ছেলে আবু তালেব মাস্টার (৫৫), কালু শেখের ছেলে আমজাদ শেখ (৬৫), তার ছেলে রহিম শেখ (৪৫), মৃত রশিদ প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (৪৫), মৃত আলতাব প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান (৫০), আসমত আলীর ছেলে আবুল কালাম (৪৫), মৃত খাদেম প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম (৫০), নুরুল ইসলাম (৩৫), আব্দুল মান্নানের ছেলে আরিফুল ইসলাম (৩৫) এবং আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী আলমগীর হোসেন টুলু মীর ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



লাইক করুন