বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরা শালিখায় শীর্ষ সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার অনেক সময় আমরা সংবিধানের ২৭ অনুচ্ছেদের “আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান” চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: এক ডজন মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনে রুমিন ফারহানা রুমিন ফারহানার বক্তব্যের বিরুদ্ধে কওমি ঐক্য পরিষদের প্রতিবাদ  আলমডাঙ্গায় নির্মাণাধীন মসজিদের উন্নয়নে পাশে দাঁড়ালেন মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু পান্তাডাঙ্গা যুব সমাজের নতুন কমিটি গঠন: সামাজিক অগ্রগতিতে নতুন প্রত্যাশা গাইবান্ধায় ডিবির ঝটিকা অভিযান: ইয়াবাসহ মাদক বিক্রেতা ও সেবনকারী আটক গাইবান্ধায় নতুন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমানের যোগদান বাংলাদেশের গণতন্ত্র যতবার হোঁচট খেয়েছে, উদ্ধার করেছে জিয়া পরিবার- হুইপ দুলু

আলমডাঙ্গায় নির্মাণাধীন মসজিদের উন্নয়নে পাশে দাঁড়ালেন মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু

খন্দকার শাহ আলম মন্টুঃ আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম দক্ষিণপাড়া এলাকায় নির্মাণাধীন জামে মসজিদের অবকাঠামো উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম গতিশীল করতে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাঃ হাসিবুল হক লিপু। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় তিনি মসজিদের জন্য একটি উন্নত মানের আধুনিক মাইক ও সাউন্ড সিস্টেম উপহার দেন। একই সাথে আগামী এক বছরের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাসিক সম্মানী (বেতন) প্রদানের দায়িত্ব নেন এবং চলমান নির্মাণকাজ সম্পন্ন করতে ব্যক্তিগত তহবিল থেকে সার্বিক সহযোগিতা প্রদানের ঘোষণা দেন। তার এই তাৎক্ষণিক ও ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আনন্দধাম দক্ষিণপাড়ার এই জামে মসজিদটির নির্মাণকাজ শুরু হলেও সম্প্রতি তহবিল সংকটের কারণে কাজের গতি মন্থর হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু স্বশরীরে মসজিদ পরিদর্শনে যান। তিনি মসজিদের বর্তমান অবস্থা ও মুসল্লিদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে এই বড় অঙ্কের অনুদান ও দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত মসজিদ কমিটির সভাপতি ফিরোজ আলী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“অর্থের অভাবে আমাদের মসজিদের কাজ প্রায় বন্ধ হতে বসেছিল। ইমাম-মুয়াজ্জিন সাহেবের বেতন নিয়েও আমরা চিন্তিত ছিলাম। এই সংকটময় মুহূর্তে হাসিবুল হক লিপু ভাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা তার এই মহানুভবতা কখনো ভুলব না।”

এ বিষয়ে মেয়র পদপ্রার্থী মোহাঃ হাসিবুল হক লিপু সংবাদমাধ্যমকে বলেন,

“ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর ঘর নির্মাণের কাজে শরিক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নির্বাচন বড় বিষয় নয়, জনগণের পাশে থাকা এবং এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। এই মসজিদের কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আমি সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব।”

উক্ত মতবিনিময় ও অনুদান হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ খাইরুল আলম মাসুম, মসজিদের সম্মানিত ইমাম সাহেব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি ও এলাকাবাসী।

এলাকাবাসী জানান, করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক বা ধর্মীয় দুর্যোগে হাসিবুল হক লিপুকে সবসময় পাশে পাওয়া যায়। তিনি যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে এসেছেন, তা সর্বস্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার এই মানবিক কর্মকাণ্ডে অভিভূত হয়ে আনন্দধাম দক্ষিণপাড়ার সর্বস্তরের জনগণ আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাঃ হাসিবুল হক লিপুর পাশে থাকার এবং তাকে পূর্ণ সমর্থন দেওয়ার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে মসজিদের উন্নয়ন, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং হাসিবুল হক লিপুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



লাইক করুন