বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুলালনগর-নতিপোতার ভরসা বাঁশের সাকোঁ,চলাচলে থাকছেই ঝুঁকি  হাবিব মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন নোয়াপাড়া দুলাল বৈদ্যর বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার বৈধ কাগজপত্র থাকার পরও জমি দখলের অভিযোগ  চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড প্রদান  এনায়েতপুরে হত্যা মামলার আসামী  ‎আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার আলমডাঙ্গা কলেজপাড়া বায়তুল আমান জামে মসজিদে মেয়রপ্রার্থী হাসিবুল হক লিপুর আর্থিক অনুদান আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন অ্যাডভোকেট রাসেল এমপি

মাগুরা শালিখায় শীর্ষ সন্ত্রাসী বিল্লাল গ্রেফতার

শালিখা মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় অভিযান চালিয়ে বিল্লাল(৪৮) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সিংড়া বাজারের থৈপাড়া রোড থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে বিগত সরকারের সময় বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততার তথ্য আসে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শালিখা থানা সিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমিত কুমার সাহা জানান, বিল্লাল নামে ওই ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনিতীর সাথে জড়িত। সে শালিখায় নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য বিভিন্ন তৎপরতা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

স্হানীয় সুত্রে জানা যায়,বিগত আওয়ামীলীগ সরকারের সময় মাগুরা-২ আসনের এমপি বিরেন সিকদার ও তার ভাই বিমলেন্দু সিকদারের নিজস্ব বাহিনীর প্রধান ছিলেন এই বিল্লাল। তৎকালিন সময় এলাকার সন্ত্রাসী, চাদাবাজি,মাদক কারবারি, জুয়া সবই নিয়ন্ত্রণ করতো এই বিল্লাল। এছাড়া আধিপত্যকে কেন্দ্র করে তালখড়ি ও ধনেশ্বরগাতি ইউনিয়নে একাধিক মানুষ কে হত্যা করা হয়।কিন্তু ক্ষমতার জোরে তিনি থেকে যান অধরা।এমনকি তথকালিন সময় তার বিরুদ্ধে কেউ অভিযোগ করতেও সাহস পেত না। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি আত্মগোপন চলে যান।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে পুলিশ অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।



লাইক করুন