আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সভাপতি প্রার্থী মো. মতিয়ার রহমান লাবলু ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় কামার পাড়া চৌমহনী বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি বাজারের উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি আগামী ১৩ জুন অনুষ্ঠিত নির্বাচনে তার প্রতীক “চেয়ার” মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। এ সময় বাজারের ব্যবসায়ী, ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।