মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজস্ব হারাচ্ছে সরকার, পেরিফেরিবিহীন মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য জনদুর্ভোগ চরমে এক মাস পর সিলেট থেকে উদ্ধার এনায়েতপুরের নিখোঁজ দুই শিশুঃপ্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার ২ দফা দাবিতে সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট এনায়েতপুরে হানিফ স’মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ‎কাঠের গুদাম পুড়ে ছাই,৫ লক্ষ টাকার ক্ষতি দাবি ‎ তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ

জীবনের আলো আঁধার 

শাহনাজ পারভীন মিতা

পূর্ণজন্ম বলে কি কিছু আছে

যেখানে বেনারসের ঘাটে,

ভূমিসুতার মতো অপেক্ষায় আমি

বসবে পাশে পূর্ণিমা চাঁদ ও তুমি।

একটি জীবন কেটে যায় হাহাকারে

বৃক্ষের গান বাজে দূর অচিনপুরে,

পাহাড়ের আড়ালে কত স্বপ্ন লুকায়

মন থাকে স্বপ্ন পূরণের অপেক্ষায়।

অপেক্ষার প্রান্তরে কত বুনোফুল

ফোটে হারায় ,সবই কি সময়ের ভুল!

সমুদ্রে উড়ে যায় কত গাঙচিল

স্রোতের দোলাচলে স্মৃতির মিছিল।

পূর্ণজন্ম বলে হয়তো কিছুই নেই

একটি জীবন আলো আঁধারে খেই।



লাইক করুন