সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে উল্লাপাড়ায় বসতবাড়ির মাটি কেটে রাস্তা নির্মাণ ও হামলার অভিযোগ  সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন দর্শনায় মোবাইল চুরির ঘটনায় নারী চোর গ্রেফতার, সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত বীরগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যন প্রার্থী আসিরুল ইসলাম সেলিমের গনসংযোগ  আন্তঃ রাউজান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে

তাড়াশ প্রতিনিধি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামানকে পুর্বেরমত কলেজের দায়িত্ব পালনে বাধা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি।

আদালত ও জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডির নির্দেশ অমান্য করে বিধি বহির্ভূতভাবে অধ্যক্ষকের বেতন কর্তনসহ বে আইনি ভাবে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

গভর্নিং বডির সিদ্ধান্তে অধ্যক্ষ আছাদুজ্জামানের সকল সাময়িক বরখাস্তের পত্র প্রত্যাহার ও বিজ্ঞ আদালতের আদেশ ব্যাস্ত বায়না ও উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদকে দায়িত্ব পালনের বৈধতা কলেজের সকল ইউজার আইডি পাসওয়ার্ডসহ দালিলিক কাগজপত্র দাখিলের জন্য এবং সকল প্রকার আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা না করার জন্য উপাধ্যক্ষকে পত্র দিলে এর জবাব অপ্রাসঙ্গিক নোটিশ ও সন্তোষজনক না হলে সভাপতি তাকে চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

কলেজ কর্মরত অনেক শিক্ষক ও স্থানীয় লোকজন বলেন অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান গত ৭/৬/২০২৬ তারিখ কলেজে গেলে উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ অধ্যক্ষকে কোন কাগজপত্র না দিয়ে বরং বিদ্রুপ মন্তব্য করে।

এ প্রসঙ্গে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আছাদুজ্জামান বলেন, বিগতদিনে উপাধ্যক্ষ দলবল নিয়ে আমার শেরপুরের বাসায় গিয়ে কলেজের সকল কিছু সমাধানের জন্য চাঁদা দাবি করেন।

চাঁদা দাবির চাহিদা মোতাবেক ৫০ ভাগ টাকা উনি গ্রহণ করেন। বাদবাকি টাকা দিতে না পারায় তাড়াশ থানা আমলী আদালত (সিরাজগঞ্জে) দুইটি মিথ্যা মামলা দায়ের করেন উপাধ্যক্ষ আবুল কালাম।যার একটি মামলার আদেশে আমাকে বৈধ অধ্যক্ষ ও মিথ্যা মামলা থেকে আদালত অব্যাহতি দিয়েছেন।অপর মামলার তদন্তে বাদীর অভিযোগের কোনো প্রকার সত্যতা পাওয়া যাইনি মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এ ব্যাপারে কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করা হলে তিনি কোন মন্তব্য করতে নারাজ । তবে তিনি জানান গত ২৩/০২২৫ তারিখে গভর্নিং বডির সিদ্ধান্তে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব করছি।

এ প্রসঙ্গে গভর্নিং বডির সভাপতি মোঃ শাহান শাহ তালুকদার জানান, উপাধ্যক্ষ নিয়ম অনুযায়ী কাজ না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপি ও নীতিমালা ২০২৫ এর ১২.১ ধারা মোতাবেক মামলা রুজু করা হবে। এ মর্মে আগেই পত্র দেওয়া হয়েছে।

কলেজটি সুন্দর ভাবে পরিচালনার জন্য প্রতিষ্ঠানের অনেক শিক্ষক কর্মচারী ও স্থানীয় লোকজন প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।



লাইক করুন