সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে উল্লাপাড়ায় বসতবাড়ির মাটি কেটে রাস্তা নির্মাণ ও হামলার অভিযোগ  সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন দর্শনায় মোবাইল চুরির ঘটনায় নারী চোর গ্রেফতার, সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত বীরগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যন প্রার্থী আসিরুল ইসলাম সেলিমের গনসংযোগ  আন্তঃ রাউজান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমিতির দীর্ঘ এক যুগ পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩জুন)সকাল ৯টা থেকে আলহাজ লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। ভোট গ্রহন শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মতিয়ার রহমান লাবলু (চেয়ার) ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গফুর মণ্ডল (ছাতা) পেয়েছেন ৯৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন (মোরগ) ২০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম সরকার (তালাচাবি) পেয়েছেন ১২৮ ভোট।

সহ-সভাপতি পদে আব্দুল মালেক মণ্ডল (দেয়াল ঘড়ি) ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফেজ আব্দুল মান্নান খন্দকার (মোমবাতি) পেয়েছেন ১৬৩ ভোট।

এ ছাড়া বাজার বণিক সমিতির সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সন্তোষ আলী (ফ্যান), বারেক সরকার (হাতি), মজনু মণ্ডল (আপেল), মুছা আহম্মেদ (গোলাপ ফুল), সোহাগ মণ্ডল (ঘোড়া), কৃষ্ণ কুমার ঘোষ (বাল্ব), ছাইদুল ইসলাম (হাতপাখা), আলী হোসেন (মাছ) এবং শহিদুল ইসলাম (বালতি) সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন উপলক্ষে উপস্থিত ছিলেন কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির অন্তর্বর্তীকালীন সভাপতি আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদ, বেলকুচি উপজেলা সমবায় কর্মকর্তা রানা আহাম্মেদসহ নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা সমবায় কর্মকর্তা রেজওয়ানা ইসলাম বলেন, কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমিতির মোট ভোটার সংখ্যা ৩৫৬ জন। এর মধ্যে ৩৩৩টি ভোট প্রদান করা হয়েছে। নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। সকলের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।



লাইক করুন