সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ বেলকুচিতে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি আলীমের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা, সার ও বোরো ধানের বীজ বিতরণ সিরাজগঞ্জে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ তাড়াশে কলেজ অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা হয়রানির অভিযোগ চৌহালীতে যমুনার ভাঙন আতঙ্ক: হুমকিতে দেড় ডজন শিক্ষা প্রতিষ্ঠান, স্থায়ী তীররক্ষা প্রকল্পের দাবি সলঙ্গা ইউসিবি ব্যাংক উপশাখায় ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাড়াশে দরিদ্র উপকারভোগীদের মাঝে গরু বিতরণ রায়গঞ্জে ১৭ বছর ধরে জমি জিম্মির অভিযোগ আদালতের রায়ে প্রকৃত মালিকের পক্ষে সিদ্ধান্ত সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাছের চারা, সার ও বোরো ধানের বীজ বিতরণ

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিম
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি অধিক ফলন অর্জনে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর,
সঞ্চলনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহম্মেদ (শুভ)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বেলকুচির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৬০০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও সার বিতরণ করা হয়। এছাড়া ৫০০ জন কৃষকের মাঝে বোরো ধানের বীজ প্রদান করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার( ভুমি) ইসরাত জাহান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম,বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিন,পৌর বিএনপির সাবেক আহব্বায়ক হাজী আলতাফ হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক যুগ্ন- আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, যুবদলের সদস্য সচিব আলম প্রমানিক কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,শিক্ষক জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে গাছের চারা, সার ও বোরো ধানের বীজ তুলে দেওয়া হয়।



লাইক করুন