লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার ( ৫ জুলাই) দুপুর উপজেলা পরিষদ মিলয়নায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়
স্থানীয় এমপি ভিপি মোঃ আয়নুল হক উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমিলিয়া জান্নাত, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার প্রমুখ।
এমপি আয়নুল হক বলেন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে।