শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা

তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার

লুৎফর রহমান, তাড়াশ: ২৪ জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তাড়াশের বারোয়ারী বটতলা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের সংবাদের তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর। পুলিশ জানায়, ২৪ জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে সাংবাদিক মৃণাল সরকার মিলুর পরিবারের পক্ষ থেকে অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে। পরিবারের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং ষড়যন্ত্র করে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে একজন পেশাদার সাংবাদিক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন।

ওসি ইমাম জাফর গণমাধ্যমকর্মীদের জানান, গ্রেপ্তারি পরোয়ানামূলে সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।



লাইক করুন