সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর তাড়াশে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ: একসময় যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সিরাজগঞ্জের বেলকুচি টেলিফোন অফিস। সরকারি দপ্তর থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যের নানা কাজে এই অফিসের টেলিফোন ছিল অত্যন্ত প্রয়োজনীয়।
কিন্তু প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগের প্রসারে সেই গুরুত্ব আজ অনেকটাই হারিয়েছে। দীর্ঘদিনের অবহেলায় বর্তমানে অফিস চত্বরটি ঝোপঝাড়ে ঢেকে গেছে। চারদিকে আগাছা আর অপরিচ্ছন্ন পরিবেশ যেন ভবনটিকে পরিত্যক্ত স্থাপনায় পরিণত করেছে।
স্থানীয়দের অভিযোগ, অফিসের একটি পরিত্যক্ত ঘরে দিন-রাত অবাধে মাদকসেবীদের আনাগোনা রয়েছে। রাতের বেলায় অনেক সময় সেখানে মোমবাতি জ্বালিয়ে মাদক সেবন করা হয় বলেও তারা দাবি করেন। এছাড়া সময়ে সময়েও অফিস এলাকায় চুরির ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, দ্রুত ঝোপঝাড় পরিষ্কার করে অফিস চত্বরের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি অসামাজিক কার্যকলাপও অনেকাংশে কমে আসবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



লাইক করুন