বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা

এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ সময়ে উপচে পড়া ভিড়

রাকিব হোসেন ঢাকা:

শেষ দিনের আগে দিনে জমে উঠেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নানা বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পা ফেলানোর ফুসরত নেই, ছিল না তিল ধারণের ঠাঁইও। পরিস্থিতি এমন ছিল যে গেট দিয়ে প্রবেশ করতে ও বের হতে রীতিমত ঘাম ঝরেছে আগত দর্শনার্থীদের

চলতি মাসের ৭ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছিল এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ মেলা আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) শেষ হবে। ছুটির দিন হওয়ায় আজ দুপুর থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।

মেলার শেষদিনে বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপস্থিত ছিলেন। তিনি বিকেলে মেলায় আসেন এবং মেলা ঘুরে ঘুরে দেখেনে। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

উপদেষ্টা বলেন, এ ধরনের মেলার আয়োজনের ফলে এক দেশের মানুষের সঙ্গে অন্য দেশের মানুষের মেলবন্ধন তৈরি হয়।



লাইক করুন