বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প  বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ সিরাজগঞ্জে চৌহালীতে বিএনপির সমর্থক জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

যশোর ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২:০০ টার সময় যশোর বেনাপোল মহাসড়কের পারবাজার জোহরা মঞ্জিল-এর সামনে ইঞ্জিন চালিত ভ্যান ও মোটরসাইকেল এর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত অপু দাস (২৫) যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গেট সংলগ্ন ঋষিপাড়ার স্বপন দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, যশোর বেনাপোল মহাসড়কে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন চালিত ভ্যানের পেছন দিক থেকে আঘাত করলে গুরুতর আহত হয় ভ্যানচালক অপু দাস। উপস্থিত স্থানীয় জনতা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপু মারা যান।



লাইক করুন