বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

‎পিরোজপুর অফিস:
‎বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিমগাছ রোপণের উদ্যোগে নিয়েছে পিরোজপুরে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে নিমগাছ রোপণ করে এ কর্মসূচি পালন করা হয়।পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা। ‎

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, প্রচার সম্পাদক ইফতেখার আহমেদ রনিসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। ‎এ সময় জেলা ছাত্রদলের সভাপতি বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ছাত্রদল সবসময় মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমরা এ কর্মসূচির অংশ হিসেবে জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছ রোপন করবো। উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।



লাইক করুন