রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি: ডা. জাহিদ

রাজনৈতিক প্রতিবেদক:

বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। রংপুর-গাইবান্ধাতেও ত্রাণ দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার (২ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে কৃষিকে। এরপরই শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে।

ডা. এজেডএম জাহিদ বলেন, রংপুর, নীলফামারি, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে ১৩৭ জন শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। ২০ কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে। সেই সাথে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে।

তিনি আরও বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। যেকোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে বলেও মন্তব্য করেন তিনি।



লাইক করুন