সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর তাড়াশে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজস্ব হারাচ্ছে সরকার, পেরিফেরিবিহীন মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য জনদুর্ভোগ চরমে এক মাস পর সিলেট থেকে উদ্ধার এনায়েতপুরের নিখোঁজ দুই শিশুঃপ্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার

বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যক্তিমালিকানাধীন বসতবাড়ির জমি দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাফর আলীর বিরুদ্ধে। বসতবাড়ির জায়গার দখল করার চেষ্টাকে কেন্দ্র করে বাড়ি ঘরের হামলার ঘটনা ঘটেছে। আতঙ্কে দিন পার করছে বৃদ্ধের পরিবার গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাড়ামাসী দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দু’পক্ষে বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ে করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হয়রত আলী বসতবাড়ির ভিতর দিয়ে জোর পূর্বক রাস্তা নেওয়া জন্য দীর্ঘ দিন যাবৎ চেষ্টা করছেন। হয়রত আলী তার বসতববাড়ির ভিতর দিয়ে রাস্তা দিতে না চাইলে জাফর আলী বিভিন্ন সময় ভয়ভীতি মারপিট করে আসছে। এরই জের ধরে গত ২৪ তারিখ সন্ধ্যায় জাফর গং হয়রত আলীর বাড়িতে এসে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। হয়রত আলী নিষেধ করলে জাফর আলী গং এলোপাথারীভাবে মারপিট করে বিভিন্ন জায়গায় ছেলাফুলা জখম করে। হয়রত আলীর চিৎকার করলে তার স্ত্রী রনজিদা বেগম এগিয়ে আসলে তাকেও মারপিট করে। এবং ঘরে ভিতর ঢুকে ১৫০ মোড়া সুতা ( আনুমানিক মুল্যে ৩০ হাজার টাকা) নিয়ে যায়।

স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, হয়রত আলী একজন অসহায় বৃদ্ধ মানুষ। তার পাশে দাড়াঁনোর মত কেউ নেই। একজন অসহায় মানুষের বসতবাড়ির জায়গা জোর পূবক দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা মোটেও ঠিক হবে না। জাফর আলীর চলাচলের জন্য দু’পাশে জায়গা আছে। কিন্তু অসহায় মানুষের জায়গা দখল করে চলাচল করবে এটা কোন উদ্দ্যেশে সেটা আমাদের জানা নেই।

ভুক্তভোগী হয়রত আলী বলেন, প্রায় ৩০ বছর ধরে এই জায়গায় বসবাস করছি। আমার মালিকাধীন জায়গা দিয়ে জোর করে রাস্তা বের করা চেষ্টা করা হচ্ছে। অথচ জাফর আলীরর বাড়ি থেকে বের হওয়ার কয়েক পাশে জায়গা আছে।

এ বিষয়ে জাফর আলী সকল অভিযোগ অস্কীকার করে বলেন, আমরা তাদের বাড়িতে হামলা চালানোর মত কোনো ঘটনা ঘটায়নি। তাড়াই আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। আমরা কোনো জোরপূবক রাস্তার জন্য জায়গা নিচ্ছি না। ওখানে অল্প একটু জায়গা আছে ওই জায়গা টুকু ছেড়ে দিলে কোনো মতে চলাচল করা যাবে।

এবিষয়ে বেলকুচি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমান জাফর বলেন, এ ব্যপারে দু’পক্ষের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিলো। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



লাইক করুন