শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বীরগঞ্জে মাদকবিরোধী আন্তঃহাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান

মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী আমিনা করিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সচেতনতা আন্তঃহাই স্কুল ক্লাব ছাত্রীদের ফুটবল টুর্নামেন্ট ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৪টি স্কুলের বালিকা দল অংশগ্রহণ করে। রোমাঞ্চকর ফাইনাল খেলায় মুখোমুখি হয় গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বালিকা দল এবং আমিনা করিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা দল। চমৎকার দক্ষতা ও দলগত খেলার মাধ্যমে আমিনা করিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দল রানার্সআপ হয়। খেলা শেষে দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। অংশগ্রহণকারী চারটি বিদ্যালয়ের হাই স্কুল ক্লাব সদস্যদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিনা করিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র সরকার, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেন্দ্র নাথ রায়, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর বীরগঞ্জ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদারসহ স্থানীয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। এসময় বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর প্রোগ্রাম অর্গানাইজার রুয়েল এক্কা, শিক্ষক সীমা রানী, ভলান্টিয়ার প্রদীপ রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর প্রোগ্রাম অর্গানাইজার মো. মজিদুল ইসলাম বাবু।



লাইক করুন