সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি দাবি করেছে নিউইয়র্কের সম্পাদক সমাজ।

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাব’র সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক, কলামিস্ট আনিস আলমগীরের মুক্তি চেয়ে নিউইয়র্কের গণমাধ্যম সম্পাদকরা বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, আনিস আলমগীরকে গ্রেফতার বাকস্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ। আনিস আলমগীরকে গ্রেফতারের মধ্য দিয়ে টক শোতে কথা বলা, পত্রিকায় কলাম লেখা ও মুক্তচিন্তাকে বাধাগ্রস্থ করার প্রয়াস। সম্পাদকরা মনে করেন, কথা বলার কারণে রাষ্ট্রদ্রোহ মামলা খুবই হাস্যকর। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিবৃতিতে একটি কাল্পনিক মামলায় পাঁচ দিনের রিমান্ড মন্জুরকেও বাড়াবাড়ি বলে মনে করেন তারা। বিবৃদতদাতা সম্পাদকরা রিমান্ডে আনিস আলমগীরের উপর মানষিক ও শারীরিক নির্যাতনের আশংকা করছেন। তারা অবিলম্বে আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বিবৃতিদাতারা হচ্ছেন, নাজমুল আহসান ( সম্পাদক-পরিচয়) , কৌশিক আহমেদ ( সম্পাদক-বাঙালি), মাহফুজুর রহমান ( সম্পাদক-বর্ণমালা ), রতন তালুকদার ( সম্পাদক-জন্মভূমি), ইব্রাহিম চৌধুরী ( সম্পাদক-প্রথম আলো, উত্তর আমেরিকা), মনোয়ারুল ইসলাম ( সম্পাদক-নিউইয়র্ক কাগজ) শাহাব উদ্দিন সাগর ( সম্পাদক-নবযুগ), এবিএম সালাহউদ্দিন আহমেদ ( সম্পাদক-হককথা ), ফরিদ আলম ( সম্পাদক-মুক্তচিন্তা) ও এহসান জুয়েল ( সম্পাদক-সাউথ এশিয়ান মেইল)



লাইক করুন