রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত বেলকুচির সমেশপুর গরুর হাটে উত্তেজনা: ব্যবসায়ীকে ঘিরে সংঘর্ষ, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন পাওনাদাররা ঈদ-উল-আযহা  উপলক্ষ্যে- মহাসড়কে যানবাহন চলাচলের বিধি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বেলকুচিতে গীতা পাঠশালা উদ্বোধন ও এমপিকে সংবর্ধনা সেলিম রেজার নির্মাণে, মনির খানের কণ্ঠে-বেদনায় আত্মমর্যাদার উচ্চারণ ‘ফিরতে তোমায় সাধবো না আর এনায়েতপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পিরোজপুর-২ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে শামীম সাঈদীর আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী। বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

শামীম সাঈদী প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে। নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মনঞ্জুর বিজয়ী হন। নির্বাচনী ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে ফল চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে আবেদন করেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে ৩০টির বেশি আবেদন হাইকোর্টে জমা পড়েছে। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মসংক্রান্ত অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।



লাইক করুন