শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

মির্জা আব্বাসের সিঙ্গাপুর নেওয়া আপাতত স্থগিত

নিজস্ব প্রতিবেদক উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে বিদেশে নেওয়ার উপযুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল থাকায় এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তবে চিকিৎসকদের মেডিকেল বোর্ড প্রয়োজনীয়তা অনুভব করলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, গতকাল মির্জা আব্বাসের চিকিৎসা নিয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরিবারের সম্মতি নিয়ে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

এর আগে জুমার নামাজ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তারেক রহমানকে অবহিত করেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।



লাইক করুন