বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু অজানা অভিমানে  মায়া আর মহব্বত  বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা।  সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত

ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেন।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে চার হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবায়েতকে সম্মানী প্রদান করা হবে। একই সঙ্গে ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও সহকারী যাজকও এই আর্থিক সুবিধার আওতাভুক্ত হবেন।

প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখান থেকে ইমাম পাবেন পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিন তিন হাজার টাকা এবং খাদেম দুই হাজার টাকা। মন্দিরগুলোর জন্য বরাদ্দ আট হাজার টাকা থেকে পুরোহিত পাবেন পাঁচ হাজার টাকা এবং সেবায়েত পাবেন তিন হাজার টাকা। বৌদ্ধবিহার ও গির্জাগুলোর জন্যও আট হাজার টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। বৌদ্ধবিহারে অধ্যক্ষ পাবেন পাঁচ হাজার টাকা ও উপাধ্যক্ষ তিন হাজার টাকা। অপরদিকে গির্জার যাজক পাবেন পাঁচ হাজার টাকা এবং সহকারী যাজক পাবেন তিন হাজার টাকা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। সরকারের পক্ষ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদ্বদের এই আর্থিক সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।



লাইক করুন