বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু অজানা অভিমানে  মায়া আর মহব্বত  বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা।  সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত

স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে’

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, “এই বিতর্কের অবসানে সবার সহযোগিতা নিয়ে কাজ করার চেষ্টা করবে সরকার।”

শুক্রবার (১৩ মার্চ) বিকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদনের পর বক্তব্যে ‘মুক্তিযুদ্ধের ঘোষক’ হিসেবে পরিচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। একই সঙ্গে তার মাগফিরাত কামনা করেন তিনি।

এ সময় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কথাও স্মরণ করেন মন্ত্রী। তিনি বলেন, “দেশের গণমানুষের নেতা, আপসহীন নেত্রী এবং বাংলাদেশের সম্মানিত অভিভাবক হিসেবে পরিচিত খালেদা জিয়া তার সমগ্র রাজনৈতিক জীবন গণতন্ত্রের জন্য সংগ্রামে উৎসর্গ করেছেন।” তার আত্মার মাগফিরাতও কামনা করেন তিনি।

মন্ত্রী বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে, একইভাবে রাজাকারদের তালিকা নিয়েও বিতর্ক রয়েছে। এসব বিতর্কের অবসানে সরকার কাজ করতে চায়।”

তিনি বলেন, “তার ওপর আস্থা রেখে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।” যে আস্থা ও বিশ্বাস রেখে তাকে দায়িত্ব দিয়েছেন, সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধ বাংলাদেশের অহংকার এবং হাজার বছরের অর্জন।” তিনি উল্লেখ করেন, “মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।” তাই এই মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে দায়িত্ব পালনের চেষ্টা করবেন তিনি।



লাইক করুন