রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প  বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ সিরাজগঞ্জে চৌহালীতে বিএনপির সমর্থক জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান ফেসবুক পোষ্টে ঈদ উপহার পেল ছিন্নমুল ২২ বেদে পরিবার বেলকুচিতে জোরপূর্বক জায়গা দখল করে দেয়াল নির্মাণ, থানায় অভিযোগ

সে জানুক

ইয়াসির আরাফাত মিলন:

সে আমার না হোক,

তবুও সে জানুক—

পৃথিবীর কোনো এক প্রান্তে

একটি মানুষ তাকে

আকাশ সমান ভালোবাসে।

সে জানুক—

তাকে এক পলক দেখার জন্যও

কেউ অপেক্ষা করে বসে থাকে।

যদিও সে জানে,

তাকে আর কোনোদিন

পাওয়া সম্ভব নয়।

তবুও সে ভালো থাকুক—

দুনিয়ার সব সুখ

তার হোক।

কোথায় যেন একটা লেখা পড়েছিলাম,

আজও মাথা থেকে সরাতে পারি না—

“তোমাকে একজন পেয়েছে মানে

আরেকজন কী নিঃশেষ ভাবেই

না তোমাকে হারিয়েছে।”

লেখাটা ছোট,

কিন্তু তার গভীরতা

পৃথিবীর মতো বিশাল।

কেউ একজন

দিনের পর দিন,

মাসের পর মাস,

বছরের পর বছর—

কাউকে নিজের করে পাওয়ার

স্বপ্ন দেখে যায়,

অপেক্ষা করে যায়।

অথচ অন্য কেউ

কোনো অপেক্ষা ছাড়াই,

কোনো সাধনা ছাড়াই—

তাকে নিজের করে পেয়ে যায়।

আর সে জানেও না—

যাকে সে নিজের করে পেল,

তাকে পাওয়ার জন্য

কেউ একজন

দীর্ঘদিন

মূর্খ স্বপ্নবাজের মতো

অপেক্ষার দরজায় দাঁড়িয়ে ছিল।

কলমেঃ

ইয়াসির আরাফাত মিলন

সম্পাদক ও প্রকাশক

জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ

রামপুরা, বনশ্রী

ঢাকা -১২০৫



লাইক করুন