শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

পৃথিবীর সব মায়া কাটিয়ে 

হাসিনা হারভীয়া

আমিও একদিন এই পৃথিবীর সব মায়া কাটিয়ে

চলে যাবো বহুদুরে,দিন মাস বছর পেরিয়ে

যাবে,তবুও আর ফেরা হবে না এই সুন্দর পৃথিবীর

বুকে, আমার নিথর দেহ,একদিন সব মায়া ভুলে

পড়ে রবে নিশ্চিন্তে,নির্ভয়ে আমার আপন ঘরে,

এক টুকরো চাদর জড়িয়ে।

পৃথিবীর সব মায়া কাটিয়ে চলে যাবো সেই দিগন্তের

শেষ প্রান্তে,আকাশ বাতাস,চাঁদ তাঁরা সবাই চেয়ে

রবে শুধু আমার নিথর দেহ খানা পড়ে রবে নিশ্চুপ

নিস্তব্ধ নীরব শহরের বুকে,অল্প অল্প করে মুছে যাবে,

জীবনের সব স্মৃতিগুলো,দিন ফুরোতেই ভুলে যাবেন

বন্ধু বান্ধব আপন স্বজনেরা।

পড়ে রবে আমার নিথর দেহ খানা,পৃথিবীর সব মায়া

কাটিয়ে চলে যাবো দুর হতে বহুদুরে,সেই দিন আর

থাকবে না আমার কারোর প্রতি কোনো অভিযোগ অভিমান, সেদিন ভেঙে যাবে সব অভিমানের পাহাড়,

সেই দিন সব চাওয়া পাওয়ার অবসান ঘটে যাবে

পৃথিবীর সব মায়া কাটিয়ে।

কলমেঃ

হাসিনা হারভীয়া

সাহিত্য সম্পাদক

জাতীয় প্রতিদিনের আলোচিত কন্ঠ

রামপুরা,বনশ্রী

ঢাকা ১২০৫



লাইক করুন