মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ ছাত্রশিবিরের স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের পেশাদারিত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত: চুয়াডাঙ্গায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ঝুঁকিতে করদাতার টাকায় কেনা শাড়ি-থ্রি পিসে দলীয় বৈষম্য? দিনাজপুর-৫ বঞ্চিত—দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

সিরাজগঞ্জ র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। রবিবার রাত ৯টার দিকে সলঙ্গা থানাধীন সাহেবগঞ্জ বাজারের উত্তর পাশে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর পদ্মা ফিলিং স্টেশনের বিপরীত দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার দক্ষিণ চয়েশ্রী গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ এনামুল হক এনাম (২৩) এবং একই থানার পাকুরিয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে রাবিয়া আক্তার রিয়া (২৯)।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ চার হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী ও অন্যান্য অঞ্চল থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।



লাইক করুন