বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে কিশোর কিশোরীদের খেলাধুলায় ফুটবল বিতরণ কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ ও লবন বিতরণ অনুষ্ঠিত  বেলকুচিতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদক সিন্ডিকেটের অভিযোগ, স্লুইসগেট খুলে মাছের ঘের তলিয়ে ক্ষতি ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট কৃষিবান্ধব ও উৎপাদনমুখী হওয়া প্রয়োজন সিরাজগঞ্জেরর এনায়েতপুর হাট নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ ইজারাদারের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে নতুনধরা আবাসন প্রকল্প (সাংবাদিক জোন) প্লট ক্রেতাদের মতবিনিময় জীবন একটা লাইব্রেরী  “কিছু কিছু মায়া” হাটিকুমরুলে ছিনতাই-ডাকাতির মূল হোতা মুঞ্জরুল ও শাহিন এখনও ধরাছোঁয়ার বাইরে বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে কিশোর কিশোরীদের খেলাধুলায় ফুটবল বিতরণ

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কিশোর কিশোরীদের খেলাধুলায় আগ্রহ বৃদ্ধি ও শারীরিক-মানসিক বিকাশে উৎসাহ দিতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে এ ফুটবল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে কিশোরীদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জহুরুল হকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ক্লাব প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কিশোরী শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে নারী ক্রীড়াবিদ তৈরি হবে।



লাইক করুন