বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে কিশোর কিশোরীদের খেলাধুলায় ফুটবল বিতরণ কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ ও লবন বিতরণ অনুষ্ঠিত  বেলকুচিতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদক সিন্ডিকেটের অভিযোগ, স্লুইসগেট খুলে মাছের ঘের তলিয়ে ক্ষতি ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট কৃষিবান্ধব ও উৎপাদনমুখী হওয়া প্রয়োজন সিরাজগঞ্জেরর এনায়েতপুর হাট নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ ইজারাদারের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে নতুনধরা আবাসন প্রকল্প (সাংবাদিক জোন) প্লট ক্রেতাদের মতবিনিময় জীবন একটা লাইব্রেরী  “কিছু কিছু মায়া” হাটিকুমরুলে ছিনতাই-ডাকাতির মূল হোতা মুঞ্জরুল ও শাহিন এখনও ধরাছোঁয়ার বাইরে বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জেরর এনায়েতপুর হাট নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ ইজারাদারের

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এনায়েতপুর গরু-ছাগলের হাটে আসন্ন কোরবানির পশু ক্রয়ে অতিরিক্ত খাজনা আদায় করা হয় বলে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাটের ইজারাদার মাসুদ রানা গতকাল মঙ্গলবার সকালে হাট চত্বরে সাংবাদিকদের এই তথ্য জানান।গত ১৫ মে ২০২৬ তারিখে অনলাইন পোর্টাল “জনতার কণ্ঠ”-এ প্রকাশিত ওই সংবাদে দাবি করা হয়, এনায়েতপুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি খাজনা আদায় করা হচ্ছে। তবে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ইজারাদার মাসুদ রানা।

‎তিনি বলেন, সরকারি বিধি-বিধানের বাইরে অতিরিক্ত একটি টাকাও আদায় করা হয় না। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার সামাজিক সুনাম ও ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা সাংবাদিকদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করিয়েছে।

‎তিনি আরও বলেন, এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশে শুধু আমাকে নয়, ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটের সুনামকেও প্রশ্নবিদ্ধ করেছে। প্রকৃত সত্য উদঘাটন না করে অপপ্রচার চালানো হয়েছে।

‎এসময় উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মালেক শেখ, মোঃ জনাব হাজী, হাবিব সরকার, সানোয়ার ব্যাপারী, আব্দুর রাজ্জাক শেখ, সারোয়ার সরকার, গরুর ব্যাপারি আলম মেম্বারসহ প্রমুখ।

‎হাটের সাবেক ইজারাদার আব্দুল খালেক শেখ ও জনাব হাজী বলেন, প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভবিষ্যতে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।



লাইক করুন