ইয়াসির আরাফাত মিলন
সাম্যের কবি তুমি প্রিয় কাজী নজরুল
জাতীয় কবি ,বাংলা ভাষায় ফুটিয়েছো ফুল,
কবিতা গানে এনেছো যে মানবতার দ্বার
হিন্দু ,মুসলিম ,বৌদ্ধ ,খৃস্টান ধর্ম বর্ণে একাকার।
মানুষ হয়ে মানবিক মূল্যবোধের চেতনায়
উড়ায়েছো -ঝঞ্ঝা কেতন নিশান কবিতায় ,
তোমার মতন সাহসী কজন এসেছে যুগে যুগে
পৃথিবীর পরে বিলিয়েছে প্রেম সর্বসুখে ।
“কেনো ফোটে কেনো কুসুম ঝরে যায় ”
আকাশ মেঘে ভরে,পাখি চায় শুধু আশ্রয়,
কোথা সে নীড়! সে কী শুধু বৃক্ষশাখা
মানুষের মন খুঁজে ফেরে ঘর ,চোখে স্বপ্ন আঁকা ।
যুগে যুগে মানুষের মনে প্রেম ও সাম্যতায়
বিদ্রোহী কবি নজরুল বেঁচে থাক ভালোবাসায়।।
কলমেঃ
ইয়াসির আরাফাত মিলন
সম্পাদক ও প্রকাশক
জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ
রামপুরা, বনশ্রী
ঢাকা -১২০৫