বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান

ইরানে ফের হামলা করল যুক্তরাষ্ট্র

ইরানে আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে।

এসব হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে চেষ্টা করা নৌযানগুলোকে টার্গেট করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতির বরাতে বলা হয়, এই হামলাগুলো ‘আত্মরক্ষার উদ্দেশ্যে’ চালানো হয়েছে এবং ‘ইরানি বাহিনীর হুমকি থেকে আমাদের সেনাদের সুরক্ষিত রাখতেই’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে।,

সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র বলেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী ‘সংযম প্রদর্শন করে নিজেদের সুরক্ষা অব্যাহত রেখেছে’।

এ হামলার খবর এমন সময় এলো, যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে সংঘাত শেষ করার জন্য কোনো চুক্তি ‘তাৎক্ষণিকভাবে হতে যাচ্ছে না’।

সর্বশেষ মার্কিন হামলার বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া সম্ভাব্য শান্তিচুক্তির ওপর এ হামলার কী প্রভাব পড়বে, তাও এখনো স্পষ্ট নয়।,



লাইক করুন