শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহ্য, স্মৃতিচারণ ও গাছ লাগানোর মধ্য দিয়ে বাস্তপুর দাখিল মাদ্রাসায় জাঁকজমকপূর্ণ ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় দিনভর শোকাবহ পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত  আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত চাকুরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কক্সবাজার রেইনভিউ রিসোর্ট ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। সিরাজগঞ্জে সমবয়সী বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত 

আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত চাকুরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

খন্দকার শাহ আলম মন্টু,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত চাকুরিজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভায় অংশ নেন পরিষদের সকল সদস্যবৃন্দ সুধীজন ও আমন্ত্রিত অতিথি বৃন্দ। দীর্ঘ কর্মজীবনের স্মৃতি, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধে মিলনমেলাটি পরিণত হয় এক আবেগঘন উৎসবে।

“কল্যাণ, সম্মান ও নিরাপত্তায় একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় আলমডাঙ্গা শহরে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও উৎসবমুখর অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যময় পরিবেশ।

সকাল সাড়ে ১১টার দিকে ফাতেমা টাওয়ারের সপ্তম তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় পরিচিতি সভা। সভায় বক্তারা বলেন, অবসর জীবন মানেই কর্মহীনতা নয়; বরং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। বক্তারা অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি ও মানবিক দায়বদ্ধতা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

দুপুর ১টা ৪৫ মিনিটে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় সদস্যদের মাঝে ঈদের আনন্দ আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত চাকুরিজীবী কল্যাণ পরিষদ আহ্বায়ক মোঃ আরসাদ হোসেন (সাদ) এর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মোঃ সোহরাব উদ্দীনের উপস্থাপনায় উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মোঃ আতিয়ার রহমান, খোঃ খাইরুল ইসলাম (নাসিম), মোঃ মিজনুর রহমান (সাবু), সহিদুর রহমান, মোঃ মনজুর আলী, মোঃ বশিরুল আলম, মোঃ ইজাজুল হক, ডাঃ মোঃ ওবাইদুল্লাহ, মোঃ রবিউল আলম (বাবলু), মোঃ এনামুল করিম (মুকুল), মোঃ নাসির উদ্দীন, মোঃ মনিরুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মেঃ ফজলুর রহমান চৌধুরী (তারেক), এ কে এম আজাদ (টগর), মোঃ আব্দুল হামিদ, মোঃ আব্দুল কাদের, মোঃ আসাদুল হক, মোঃ তৈয়ব আলী, মোঃ আশরাফ আলী, মোঃ গোলাম নবি, মোঃ হারুন অর রশিদ, ডাঃ মঞ্জুরুল ইসলাম বেলু, মোঃ রবিউল ইসলাম (আর্মি), মোঃ আত্তাব আলী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মতিয়ার রহমান, মোঃ আব্দুল জলিল, মোঃ মানোয়ার হোসেন মল্লিক ও মোঃ ঠান্ডু রহমান।

আয়োজকরা জানান, অবসরপ্রাপ্ত চাকুরিজীবীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।



লাইক করুন