শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু একমাসে এআই ট্রাফিক মামলায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে ১ যুবকের মৃ ত্যু,আহত ১  চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার ইসলামী ব্যাংকের আমানতের নিরাপত্তা ও চেয়ারম্যান অপসারণের দাবিতে বীরগঞ্জে গ্রাহক সমাবেশ পাঁচ ডিআইজি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর গ্রাম আদালত সক্রিয়করণে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও সম্মাননা পেলেন মণিরামপুরের ইউএনও সম্রাট হোসেন আশুলিয়ায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবীতে মানববন্ধন চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন শরীফুজ্জামান

আশুলিয়ায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে ঢাকার আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এর আগে তারা এক ঘন্টা কলম বিরতি পালন করেন৷

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় আশুলিয়ার জিরানী-আমতলা সড়কের জিরানী বাজার এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহব্বায়ক রাশেদ হোসাইনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব সোহরাব হোসেন।

বক্তারা অভিযোগ তুলে বলেন, ‘সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম ফ্যাসিবাদের দোসর ছিলেন। আওয়ামী আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এসআলম গ্রুপ এই ব্যাংকে লুটপাট করেছে। আমরা অবিলম্বে তার অপসারণ চাই এবং পূর্বের চেয়ারম্যানের বহাল দাবী করছি।”

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের গ্রাহক মো: ওমর ফারুক, মো: হাবীবুল ইসলাম, মো: মনিরুজ্জান মনির, জাফর হোসেন চুন্নু, মাঈনুদ্দিন নশু, শরীফ হোসাইন প্রমূখ সহ প্রায় শতাধিক গ্রাহক মানববন্ধনে অংশ নেন।



লাইক করুন