শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু একমাসে এআই ট্রাফিক মামলায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে ১ যুবকের মৃ ত্যু,আহত ১  চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার ইসলামী ব্যাংকের আমানতের নিরাপত্তা ও চেয়ারম্যান অপসারণের দাবিতে বীরগঞ্জে গ্রাহক সমাবেশ পাঁচ ডিআইজি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর গ্রাম আদালত সক্রিয়করণে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও সম্মাননা পেলেন মণিরামপুরের ইউএনও সম্রাট হোসেন আশুলিয়ায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবীতে মানববন্ধন চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন শরীফুজ্জামান

পাঁচ ডিআইজি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন

নিজস্ব প্রতিবেদক পুলিশের পাঁচজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির আদেশ জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে মো. মুশফেকুর রহমান ও ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। বাকি তিনজন-মো. মনিরুজ্জামান, ফারুক আহমেদ ও রেজাউল করিম মল্লিক-১৭তম ব্যাচের কর্মকর্তা।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন পদে যোগদানের তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।

একই দিনে জারি করা পৃথক একটি প্রজ্ঞাপনে পুলিশের দুইজন অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে। তাঁরা হলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন। এঁদের মধ্যে মো. দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং এ কে এম আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।



লাইক করুন