শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু একমাসে এআই ট্রাফিক মামলায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে ১ যুবকের মৃ ত্যু,আহত ১  চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার ইসলামী ব্যাংকের আমানতের নিরাপত্তা ও চেয়ারম্যান অপসারণের দাবিতে বীরগঞ্জে গ্রাহক সমাবেশ পাঁচ ডিআইজি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর গ্রাম আদালত সক্রিয়করণে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও সম্মাননা পেলেন মণিরামপুরের ইউএনও সম্রাট হোসেন আশুলিয়ায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবীতে মানববন্ধন চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন শরীফুজ্জামান

বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ ও বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বেলকুচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে ৩০ জন সুবিধাভোগীর মাঝে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ এবং বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বেলকুচি ব্র্যাক শাখা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) তমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বেলকুচি শাখার এলাকা ব্যবস্থাপক (দাবি) হাফিজুর রহমান, শাখা ব্যবস্থাপক (দাবি) সোহেল রানা, আরসি লিড (RC Lead) আল হেলাল, ডেপুটি ম্যানেজার আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ৩০ জন সুবিধাভোগীর প্রত্যেককে ২০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়। পাশাপাশি হাঁস পালন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়।

প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক হাঁসের বিভিন্ন রোগ প্রতিরোধে সময়মতো টিকাদান, টিকার সঠিক ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে হাঁস পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সুবিধাভোগীদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেন এবং এ উদ্যোগ তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



লাইক করুন