চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় ”তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৮ জুন) বেলা ১১টায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউণ্ডেশন সম্মেলন কক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার এএসএম কবির।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মেহেদী হাসান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। সেমিনারে ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।