শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে উল্লাপাড়ায় বসতবাড়ির মাটি কেটে রাস্তা নির্মাণ ও হামলার অভিযোগ 

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগ নেতা ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল শেখ কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিএনপির সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও হত্যাচেষ্টা মামলায় পরোয়ানাভূক্ত আসামি।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা। পুলিশ জানায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় এজাহারভূক্ত আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সঙ্গে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

অবশ্য গ্রেফতারকৃত আসামি বাবুল শেখ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে তিনি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিকভাবে তার জনপ্রিয়তা মোকাবিলা করতে না পেরে একটি কুচক্রী মহল হীন ষড়যন্ত্র করতে তাকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে



লাইক করুন