রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

মহেশপুরে ফতেপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ ইং অর্থ বছরের ২ কোটি ৮ লক্ষ ১৪ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- ৮ জুন বেলা সাড়ে ১১ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে ২০২৬ – ২০২৭ ইং অর্থ বছরের ২ কোটি ৮ লাখ ১৩ হাজার ৫শত ৯৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে ১নং প্যানেল ও বর্তমান ভারপ্রপ্ত চেয়ারম্যান মোঃ আশাদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত বাজেট মিটিংয়ে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ শওকত আলী, ফতেপুর ইউনিয়ন জামায়াত আমীর শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইউপি সদস্য সবুজ মিয়া, উষা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল হান্নান প্রমুখ।

এসময় পুরন্দরপুর মডেল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালিমুর রহমান, ইউপির সকল ওয়ার্ড সদস্য / সংরক্ষিত মহিলা সদস্যা, মহল্লাদার সহ অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

সকলের উপস্থিতিত্বে ২০২৬-২০২৭ ইং অর্থ বছরের ২ কোটি ৮ লক্ষ ১৩ হাজার ৫শত ৯৫ টাকার বাজেট ঘোষনা করেন এবং ১ কোটি ৯৫ লক্ষ ২ হাজার ১৫৩ টাকার ব্যয় দেখানো হয়েছে।

উক্ত বাজেট মিটিং অনুষ্ঠানটি সঞ্চালনা ও বাজেট ঘোষণা করেন ইউপি সচিব কাজী মোঃ ইনছাদুর রহমান। অনুষ্ঠান শেষে ফতেপুর বাজার জামে মসজিদের ঈমান মোঃ আজম আলীর মাধ্যমে এক দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।



লাইক করুন