সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজস্ব হারাচ্ছে সরকার, পেরিফেরিবিহীন মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য জনদুর্ভোগ চরমে এক মাস পর সিলেট থেকে উদ্ধার এনায়েতপুরের নিখোঁজ দুই শিশুঃপ্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার ২ দফা দাবিতে সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট এনায়েতপুরে হানিফ স’মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ‎কাঠের গুদাম পুড়ে ছাই,৫ লক্ষ টাকার ক্ষতি দাবি ‎ তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ

তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক,মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল অপপ্রচার সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।এই অপচেষ্টা বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৯ জুলাই)সন্ধ্যায় মাধাইনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গুড়মা দলীয় কার্যালয়ে প্রতিবাদ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আবু বক্কর।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহুরুল ইসলাম।

প্রতিবাদ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন,উপজেলা মৎস্য জীবি দলের সিনিয়র সহ-সভাপতি আবু মুসা, মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান, ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি পিএম আইয়ুব আলী,সদস্য সচিব যুবদল , বিএনপি নেতা আশরাফ আলী, সাবেক ছাত্রনেতা রাশিদুল হাসান, প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল জহুরুল ভাইয়ের জনপ্রিয়তা সইতে না পেরে অপপ্রচার লিপ্ত রয়েছে। কোন ষড়যন্ত্র করে লাভ হবেনা।



লাইক করুন