সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে এক রাতে দখল হয়ে গেলো ৬১ বছরের পুরোনো ঈদগাহ মাঠ  বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, যানজট ও মাদক নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত তাড়াশে জহুরুল মহুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব তাড়াশে দুই শিক্ষককে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজস্ব হারাচ্ছে সরকার, পেরিফেরিবিহীন মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য জনদুর্ভোগ চরমে এক মাস পর সিলেট থেকে উদ্ধার এনায়েতপুরের নিখোঁজ দুই শিশুঃপ্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার ২ দফা দাবিতে সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট এনায়েতপুরে হানিফ স’মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ‎কাঠের গুদাম পুড়ে ছাই,৫ লক্ষ টাকার ক্ষতি দাবি ‎ তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ

দিনভর কর্মসূচিতে মুখর ছিল জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব

আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ প্রতিনিধি: দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া জনতার কণ্ঠ’র ১ম বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্য ছিল, র‌্যালী, আলোচনা সভা, কেক কর্তন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় নিউ ঢাকা রোডস্থ প্রধান কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার র‌্যালীর উদ্বোধন করেন।
র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় জনতার কণ্ঠ’র উত্তোরত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান এবং জনতা কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাস।
পরে প্রধান কার্যালয়ে কেক কর্তন করা হয়। কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুণ, দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, দৈনিক যমুনা প্রবাহ’র সম্পাদক আব্দুল মজিদ সরকার, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, আমাদের সময় ও জিটিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হক, এখন টিভির প্রতিনিধি রিফাত রহমান, স্টারনিউজ টিভির প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, আরটিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি রাকিবুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি সোহেল রানা, দৈনিক সকালবেলা পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাবু, জনতার কণ্ঠ’র মাল্টিমিডিয়া ইনচার্জ হুমায়ন কবির সোহেল, মোহনা টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়, সাংবাদিক হোসেন আলী ছোট্ট, ই-সময়ের প্রতিনিধি ওয়াসিম শেখ, ভিওডি বাংলার প্রতিনিধি মোহাম্মদ দিল, জনতার কণ্ঠ’র নিউজরুম এডিটর জাকারিয়া হোসেন, তাসনিম মাহমুদ, স্টাফ রিপোর্টার শাহ আলম, বেলকুচি প্রতিনিধি সবুজ সরকার, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাফী অর্থ সম্পাদক জুবায়ের হোসেন প্রমূখ।
রাত ৮টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উৎসব কমিউনিটি সেন্টারে প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদত হুসেইন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জনতার কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক স্বপন চন্দ্র দাস। এছাড়াও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, দৈনিক দোলনচাঁপার প্রধান সম্পাদক ফজল-এ-খোদা লিটন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক হোসেন আলী ছোট্ট প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা মাত্র এক বছরে জনতার কণ্ঠ’র কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও মাল্টিমিডিয়ার সংবাদ জনতার কণ্ঠ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি সত্যের সন্ধানে শ্লোগানকে ধারণ করে আরও এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার।
এ সময় এখন টিভির প্রতিনিধি রিফাত রহমান, স্টার নিউজের প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, চ্যানেল ওয়ান’র প্রতিনিধি শুভ কুমার ঘোষ, আনন্দ টিভির প্রতিনিধি আনন্দ কুমার দাস, আরটিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, জনতার কণ্ঠ’র মাল্টিমিডিয়া ইনচার্জ হুমায়ন কবির সোহেল, মোহনা টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়, জনবাণীর প্রতিনিধি ইসমাইল হোসেন, জয়, সাংবাদিক হোসেন আলী ছোট্ট, জনতার কণ্ঠ’র আইটি ইনচার্জ ইমরান হোসেন, অ্যাসিস্টেন্ট ওয়েব ইনচার্জ জাকারিয়া হোসেন, বিজয় আহমেদ, নিউজরুম এডিটর জাকারিয়া হোসেন, তাসনিম মাহমুদ আঁচল, স্টাফ রিপোর্টার শাহ আলম, তাড়াশ উপজেলা প্রতিনিধি সোহাগ হোসেন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি শাহ আলম সরকার, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাফি প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা কেকে কেটে বর্ষপূর্তি উৎসব পালন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, ইমরান মুরাদ, জুবায়ের জিকো, কাইয়ুম আহমেদ, স্বপন কুমার রায় ও শর্মিলী।



লাইক করুন