রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

ত্রিমুখী সংঘর্ষে শিবচরে ২ জন নিহত, আহত ২

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানায় বাস, মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা মাসুদ বিশ্বাস (৫৫) ও ফিরোজা বেগম (২৮)। তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে পদ্মারেল স্টেশন সংলগ্ন ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, মাইক্রোবাসটি ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে, পিছন দিক থেকে আসা একটি বাস মাইক্রোবাসটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগমের মৃত্যু হয়। আহত দুইজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 



লাইক করুন