রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরে থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত

দিনাজপুরের কবি, সংস্কৃতিকর্মী, সংগঠক ও রিপোর্টার মো. মিজানুর রহমান (ডোফুরা)’র সংক্ষিপ্ত জীবনী

বিশেষ প্রতিনিধি, দিনাজপুরঃ

মো. মিজানুর রহমান (ডোফুরা), পিতা – মৃত আব্দুর রহমান, মাতা – মোছা. মোনোয়ারা রহমান। সাং- ” রূপালয় ” ১৬৮, চাউলিয়াপট্টি, সদর, দিনাজপুর।

তিনি বাংলা ১৩৬৯ সনের ২৩শে ফাল্গুন শুক্রবার (ইংরেজি ১৯৬৩ সনের ৭ই মার্চ) পৈতৃক নিবাস দিনাজপুর বিরল উপজেলার মোখলেশপূর (জয়হার) গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। কিন্‌তু জাতীয় পরিচয়পত্র অনুসারে জন্ম তারিখ ১৯৬৫ সনের ১৬ই মার্চ। পিতা মরহুম আব্দুর রহমান বে-সরকারী চাকুরীজীবি ছিলেন।

তিনি দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) থেকে ১৯৮০ সালে এস. এস. সি. পরীক্ষায় ২য় বিভাগে এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে শক্তি প্রযুক্তি বিদ্যায় প্রকৌশল ডিপ্লোমায় ১ম বিভাগে পাশ করেন।

ইতোমধ্যে তিনি ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও কুড়িগ্রাম জেলায় দেশী ও বিদেশী বে-সরকারী প্রতিষ্ঠানে ” ইন্জিনিয়ার ” হিসেবে চাকুরী করেন।

তিনি স্কুল জীবন (১৯৭৯ সাল) থেকে সাহিত্য চর্চ্চা শুরু করেন। তিনি একাধারে কবিতা, ছড়া, গল্প‌ ও প্রবন্ধ সব ধরনের লেখা লিখেছেন। গদ্য সাহিত্য থেকে পদ্য সাহিত্যের প্রতি আগ্রহ বেশি। প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৮০ সালের ১৭ জানুয়ারী ; স্থানীয় পত্রিকা দৈনিক উত্তরা’র রানার বিভাগে। কবিতার শিরোনাম “শুভেচ্ছা “।

তার অসংখ্য কবিতা, ছড়া দিনাজপুরের স্হানীয় পত্রিকা দৈনিক উত্তরা সহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।

১৯৭৯ সালের ০৭ জুলাই, ” অনির্বাণ সংসদ ” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন।

১৯৮৪ সালে দিনাজপুর হতে প্রকাশিত ” স্মৃতি বন্ধন ” নামে একটি মিতালী পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত (১৯৮৭ সালের ০১ নভেম্বর) সাপ্তাহিক স্কুল বার্তা’র সম্পাদক ছিলেন।

১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর, ” অম্বিকা-অনুপম শিক্ষণ কেন্দ্র ” নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে অম্বিকা’র নাম পরিবর্তন করে ” অম্বিকা সাংস্কৃতিক পরিবার ” নামে পরিচিতি লাভ করে। অম্বিকা’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম নুর-‌উল-ইসলাম (ইসলাম নুর)। মোঃ মিজানুর রহমান (ডোফুরা) অদ্যাবধি প্রতিষ্ঠাতা ও সাধারণ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোঃ মিজানুর রহমান (ডোফুরা) ১৯৯৫ সালের ০৩ মার্চ ” বিটোপি ” (অর্গ্যানাইজেশন ফর সোশ্যাল রিফরম্) নামে একটি বে-সরকারি সংস্থা প্রতিষ্ঠা করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বে-সরকারী সংস্থা ” বিটোপি’র ” (অর্গ্যানাইজেশন ফর সোশ্যাল রিফরম্) প্রধান কার্যালয়ঃ চাউলিয়াপট্টি, ডাকঘর-দিনাজপুর, উপজেলা-সদর, জেলা-দিনাজপুর (নিবন্ধন নম্বর-দিনাজ-১৪৮০/১৯৯৯, তারিখ- ৩০/১২/১৯৯৯)। বর্তমানে তিনি বিটোপি’র সদস্য সচিব/নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দিনাজপুর জেলার বিরল উপজেলা থেকে (২০০২ সালের ০১ জুন) পরীক্ষামূলক সাপ্তাহিক ” বিরল কণ্ঠ ” নামে একটি সাপ্তাহিক পত্রিকার আত্মপ্রকাশ করেন। তিনি উক্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এর দায়িত্বে ছিলেন। পত্রিকার অনুমতির জন্য আবেদন করা হয়। প্রয়োজনীয় কাগজ পত্র সম্পন্ন না করার কারণে পরীক্ষামূলক ৩টি সংখ্যা প্রকাশ করার পর আর প্রকাশিত হয়নি।

উল্লেখ্য, তিনি দিনাজপুর বিরল উপজেলার বিরল প্রেস ক্লাবের ইতোপূর্বে (২০০১ – ২০০৪) সাধারণ-সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

তিনি ২০০৯ সালের ১ মে, জাতীয় সাংবাদিক সংস্থা-দিনাজপুর ইউনিট এর সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

দিনাজপুরের সাংবাদিক মোঃ মিজানুর রহমান (ডোফুরা) কে ৭ মে, ২০১৮ সোমবার বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ, কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ সদস্য পদে ২০১৮ – ২০১৯ মেয়াদের জন্য অনুমোদন এবং একই সাথে সংগঠন সার্বিক তদারকির জন্য ” আঞ্চলিক তত্ত্বাবধায়ক, বৃহত্তর দিনাজপুর অঞ্চল ” পদে ২০১৮ – ২০১৯ মেয়াদের জন্য দায়িত্ব প্রদান করেন। ৭ এপ্রিল, ২০১৮ শনিবার বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট – এর জীবন সদস্যপদে কেন্দ্রীয় কমিটি জীবন সদস্য পদ অনুমোদনপত্র‌ও প্রদান করেন।

তিনি ২০২১ সালের ২২ নভেম্বর, ” অনির্বাণ গ্রন্থাগার ” নামে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেন।

২০২৪ সালে ০১ আগস্ট, বাংলা নিউজ পোর্টাল – সত্যের পক্ষে আমাদের কন্ঠস্বর ” দিনাজপুর কন্ঠ ” নামে একটি নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

এছাড়াও তিনি জেলা প্রতিনিধি -বার্তা সংস্থা ” ইকোনমিক নিউজ সার্ভিস (ই এন এস) ” ‌ও অনলাইন নিউজ পোর্টালে Dinajpur Bureau Chief – সবুজ বাংলা নিউজ, Dinajpur District Correspondent (ctgpost.com, dainikbanglarodhikar.com, upakulnews24.com, deshergarjan.com, চলমান বার্তা, বিডিজাহান, jagobarta24. দৈনিক বাংলাদেশ) এবং বিভিন্ন পত্র-পত্রিকায় (দৈনিক গণজাগরণ – ঢাকা, The Present Times – Dhaka, সাপ্তাহিক ঐতিহ্যধারা – ঢাকা, পাক্ষিক পত্রিকা কৃষি বিপ্লব – ঢাকা, দৈনিক যুগের আলো – রংপুর, সাপ্তাহিক গণ বিপ্লব – টাঙ্গাইল, দৈনিক তিস্তা – দিনাজপুর, দৈনিক উত্তর বাংলা – দিনাজপুর, দৈনিক জনমত – দিনাজপুর, সাপ্তাহিক ফলোআপ – দিনাজপুর, সাপ্তাহিক চেহেলগাজী – দিনাজপুর।) কর্মরত ছিলেন।

বর্তমানে তিনি অনলাইন নিউজ পোর্টালে Dinajpur District Correspondent (dainikbanglarodhikar.com, দিনাজপুর প্রতিনিধি – BTC NEWS) এবং জাতীয় পত্রিকা দৈনিক সমাজ সংবাদ – ঢাকা, দৈনিক আলোর বার্তা – ঢাকা,

The Muslim Times, স্থানীয় পত্রিকা দৈনিক আজকের প্রতিভা’য় স্টাফ রিপোর্টার ও বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে এবং দিনাজপুরের সাপ্তাহিক পত্রিকা দিনাজপুর এক্সপ্রেস এর সহকারী সম্পাদক হিসেবে যোগদান করে বর্তমানে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।



লাইক করুন