সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৮৭টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: ঈদে নিরাপত্তা জোরদারের নির্দেশ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা বাতিল পশ্চিমবঙ্গে পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধি ইরানের হামলায় নেতানিয়াহু নিহতের গুঞ্জন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রত্যাখ্যান আল্লাহ কদরের রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জামায়াত আমির হুঁশিয়ারি: সংসদে সমাধান না হলে রাজপথে নামা হবে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, মেহেরপুরে কথিত সাংবাদিক আটক   ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত দক্ষ নেতৃত্বে আলমডাঙ্গায় প্রশাসনিক গতি: একাধিক দায়িত্ব সামলে সুনাম কুড়াচ্ছেন ইউএনও পান্না আক্তার

বিএনপি নেত্রীর বাসা থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন একটি বসতঘরে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শান্ত পাড়ই নামে এক ব্যক্তিকে আটক করা হয়, যাকে কোস্ট গার্ড মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে।

আটক শান্ত পাড়ই মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ইয়ের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি মোংলা থানা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির স্বামী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় তানিয়া বিশ্বাস লিথি বাসায় উপস্থিত ছিলেন। কোস্ট গার্ড সদস্যরা তার সামনেই ঘরের ভেতর থেকে মদের বোতলগুলো উদ্ধার করেন। এ সময় শান্ত পাড়ই পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

তবে উদ্ধার হওয়া মদের চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কোস্ট গার্ড।

এ বিষয়ে তানিয়া বিশ্বাস লিথি বলেন, তার স্বামী স্থানীয় ওয়ার্ড বিএনপির একজন সদস্য। তবে উদ্ধার হওয়া বিদেশি মদ তাদের নয় বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, স্বামীর এক পরিচিত ব্যক্তির অনুরোধে সাময়িকভাবে সেগুলো তাদের বাসায় রাখা হয়েছিল।

মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন, বিষয়টি তারা জেনেছেন। মাদক সংক্রান্ত বিষয়ে বিএনপির অবস্থান কঠোর। দলের কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত বিদেশি মদ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।



লাইক করুন