রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত বেলকুচির সমেশপুর গরুর হাটে উত্তেজনা: ব্যবসায়ীকে ঘিরে সংঘর্ষ, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন পাওনাদাররা ঈদ-উল-আযহা  উপলক্ষ্যে- মহাসড়কে যানবাহন চলাচলের বিধি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বেলকুচিতে গীতা পাঠশালা উদ্বোধন ও এমপিকে সংবর্ধনা সেলিম রেজার নির্মাণে, মনির খানের কণ্ঠে-বেদনায় আত্মমর্যাদার উচ্চারণ ‘ফিরতে তোমায় সাধবো না আর

নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত একটি হেরিংবন রাস্তার ইট নির্মাণের মাত্র ৪ দিনের মাথায় তুলে নেওয়ার অভিযোগ উঠেছে আফসার আলী নামে এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের ওই রাস্তার সব ইট তুলে নেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরনবীপুর গ্রামের কয়েকটি পরিবারের যাতায়াত সুবিধার জন্য উপজেলা পরিষদের অর্থায়নে ১০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যের একটি ইটের রাস্তা নির্মাণ করা হয়। গত ২৭ এপ্রিল বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন রাস্তাটি উদ্বোধন করেন। তবে ইউএনও বদলির পর শনিবার বিকেলে সাবেক ইউপি সদস্য মো. আফসার আলীর নেতৃত্বে কিছু লোক এসে রাস্তার ইট তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

গাড়াদহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিউলি খাতুন বলেন, সদ্য বিদায়ী ইউএনও কয়েকটি পরিবারের চলাচলের সুবিধার্থে কয়েকদিন আগেই রাস্তাটি নির্মাণ করে দেন। কিন্তু হঠাৎ করেই সাবেক মেম্বারের নেতৃত্বে লোকজন এসে ইট তুলে নিয়ে যায়।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য আফসার আলী বলেন, তিনি কোনো রাস্তার ইট অপসারণ করেননি। তার দাবি, যেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে সেটি একটি কলেজের জমি, তাই জমিটি দখলমুক্ত করা হচ্ছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, চরনবীপুর গ্রামের নতুন নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার বিষয়টি জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকসহ কয়েকটি পরিবারের সদস্যরা চলাচল করতেন। সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন বাঁশের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দিলে কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় ২০ দিন পরিদর্শনের পর বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন সেখানে চলাচলের জন্য অস্থায়ীভাবে একটি ইটের রাস্তা নির্মাণ করে দেন।



লাইক করুন