সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা।  সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার দখল ও দূষণে বিপর্যস্ত গাড়াদহ নদী, চরম ভোগান্তিতে জনজীবন সিরাজগঞ্জে ফেসবুক পেজে ‘সাংবাদিকতা’: বিভ্রান্তি ও পেশার মর্যাদা সংকটে উদ্বোধনের আগেই নষ্টের পথে উল্লাপাড়ার ট্রাক টার্মিনাল-মাদকাসক্তদের আড্ডায় পরিণত বেলকুচির সমেশপুর গরুর হাটে উত্তেজনা: ব্যবসায়ীকে ঘিরে সংঘর্ষ, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন পাওনাদাররা ঈদ-উল-আযহা  উপলক্ষ্যে- মহাসড়কে যানবাহন চলাচলের বিধি সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বেলকুচিতে গীতা পাঠশালা উদ্বোধন ও এমপিকে সংবর্ধনা

বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা। 

বিষয়: গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিউজ কাভারেজ প্রসঙ্গে।

মহোদয়

আগামীকাল ৫ মে ২০২৬, মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিটে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিষ্টাল বলরুমে গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির আসন অলংকৃত করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, মাননীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, রিহ্যাব এর সভাপতি ড. আলী আফজাল, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন, এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, আরমানী প্রোপার্টিজ লিঃ এর চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ আরিফুল ইসলাম, অতিথি গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) এর সভাপতি রাজু আলীম, ভিশন হালাল প্রপার্টিজ লি: ও এমএইচপি গ্লোবাল ফ্যামিলি লি: এর ম্যানেজিং ডিরেক্টর এম এ সায়েম মাসুম। বক্তব্য রাখবেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ, ট্রাব সহ-সভাপতি সুজন দে, ট্রাব সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান, উদযাপন কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করবেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার।

উক্ত অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য আপনার স্বনামধন্য গণমাধ্যম থেকে রিপোর্টার ও ফটো সাংবাদিক/ক্যামেরাপার্সন প্রেরনের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।

বিনীত

সালাম মাহমুদ সভাপতি, ট্রাব



লাইক করুন