মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
সলঙ্গায় মাদক, জুয়া ও দেহব্যবসার বিস্তার: প্রশাসনের নীরবতায় আতঙ্কে স্থানীয়রা সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার, চোরাই মিশুক উদ্ধার দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পূনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বেলকুচিতে ওয়াবদার খাল দূষণে জনদুর্ভোগ চরমে,”ময়লা ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান চায় এলাকাবাসী” সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু অজানা অভিমানে  মায়া আর মহব্বত  বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা।  সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার, চোরাই মিশুক উদ্ধার

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই মিশুক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় চুরি, ছিনতাই এবং বিশেষ করে গরু চুরি রোধে স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় বাঁশকল চেকপোস্ট স্থাপন করা হয়। সোমবার (১২ মে) আনুমানিক রাত ৩টার দিকে চেকপোস্টে ডিউটির সময় কুখ্যাত ডাকাত লিটন ওরফে মিঠুন (৩৮) কে আটক করা হয়। তিনি সলঙ্গা থানার চর গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত লিটন ওরফে মিঠুনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে অন্তত ১০টি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, উদ্ধার হওয়া মিশুকটি উল্লাপাড়া থানার ভেন্নাবাড়ী তেতুলিয়া গ্রাম থেকে চুরি করা হয়েছিল। চুরি করে নেওয়ার সময় বাঁশকল চেকপোস্টে পুলিশের হাতে তিনি আটক হন।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, “আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”



লাইক করুন