মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সলঙ্গায় মাদক, জুয়া ও দেহব্যবসার বিস্তার: প্রশাসনের নীরবতায় আতঙ্কে স্থানীয়রা সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার, চোরাই মিশুক উদ্ধার দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পূনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বেলকুচিতে ওয়াবদার খাল দূষণে জনদুর্ভোগ চরমে,”ময়লা ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান চায় এলাকাবাসী” সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু অজানা অভিমানে  মায়া আর মহব্বত  বরাবর বার্তা সম্পাদক/চীফ নিউজ এডিটর/এসাইনমেন্ট এডিটর দৈনিক পত্রিকা/টিভি চ্যানেল/ অনলাইন পোর্টাল ঢাকা।  সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ নির্মাণের ৪ দিনের মাথায় রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

সলঙ্গায় মাদক, জুয়া ও দেহব্যবসার বিস্তার: প্রশাসনের নীরবতায় আতঙ্কে স্থানীয়রা

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই সলঙ্গার বাসুদেবকোল কলেজপাড়া, উত্তরপাড়া ভরমোহী এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি চলে। পাশাপাশি বিভিন্ন বাসা ভাড়া নিয়ে গড়ে উঠেছে দেহব্যবসার আস্তানা। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি বিপথে যাচ্ছে তরুণ সমাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বাসুদেবকোল কলেজপাড়া এলাকায় সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অচেনা লোকজনের আনাগোনা বেড়ে যায়। রাস্তার ওপরই প্রকাশ্যে মাদক কেনাবেচা করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, এক প্রভাবশালী মাইক্রোবাস চালক এই মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রক। তার প্রভাব এতটাই বেশি যে, কেউ মুখ খুলতে সাহস পান না।

স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই এসব কর্মকাণ্ড চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। গত বুধবার (৬ মে ) দুপুর প্রায় ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সলঙ্গা থানা থেকে আনুমানিক তিনশ গজ দূরে গরুহাটা খাজনা ঘরে প্রকাশ্যে জুয়ার আসর বসেছে। দিনের বেলায় এমন দৃশ্য দেখে হতবাক সাধারণ মানুষ।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ মাদক, কাল জুয়া, পরশু দেহব্যবসা—সব মিলিয়ে সলঙ্গার সামাজিক পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। অল্প বয়সী ছেলে-মেয়েরা দ্রুত এসব অপরাধের দিকে ঝুঁকে পড়ছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।”

তারা দ্রুত প্রশাসনের বিশেষ অভিযান, নিয়মিত টহল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সচেতন মহলের প্রশ্ন—থানার অদূরেই যদি প্রকাশ্যে জুয়া ও মাদক বাণিজ্য চলে, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা পাবে? এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগের বিরুদ্ধে কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়।

এ বিষয়ে সলঙ্গা থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন, মাদক বিষয়ে কোন অভিযোগ পাই নাই, তনে নিয়মিত মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে, এই অভিযান অব্যাহত থাকবে।



লাইক করুন