লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজন ও ইসলামিক ফাউণ্ডেশনের সহযোগীতায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও লবণ দিয়ে যথাযথ সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ ও লবণ বিতরণ অনুষ্ঠিত।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো :আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও নুসরাত জাহান।
মডেেল কেয়ারটেকার মো আব্দুল মাজিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আব্দুস সালাম।
প্রধান অতিথি কুরবানীর চামড়া সঠিক ভাবে ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে মাদ্রাসা প্রধানদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
শেষে প্রধান অতিথি উপজেলার ৯০টি ইতিমকানা/কাওমী মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে তিন শত বস্তা লবন বিতরণ করেন।