বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান

আজকাল প্রশ্ন উঠছে উকিলরা এমন কেস কেন নেয়?

আজকাল একটা প্রশ্ন অনেকেই তুলছেন যে উকিলেরা এসব কেস নেয় কেন, একজন আইনজীবী হিসেবে আমি এর ব্যাখ্যা দিচ্ছি। তার আগে বলে নেই, আসামীপক্ষের উকিলেরা আসলে কিভাবে কাজ করে।

আপনারা অনেকেই ভাবেন যে, আসামীপক্ষের উকিল কোর্টে দাঁড়িয়ে এক গাদা মিথ্যা কথা বলে আসামীকে বাচানোর চেষ্টা করে, ব্যাপারটা ঠিক এত সরল না আসলে, বেসিকালি আসামী পক্ষের উকিলেরা যা করে, আমার আগের এক পোস্টে যে তিন উপাদানের কথা বলেছিলাম (Date of occurrence, Time of occurrence and Manner of occurrence) সেগুলোয় ফাক দেখাতে চেষ্টা করে, কেবল মিথ্যা বললে পার পাওয়া যায়না, কারন বাদী পক্ষেও উকিল থাকে, কোর্টে আসামীর উকিল খলবল করে মিথ্যা বলবে আর বাদীর উকিল বসে বসে ঘাস চিবুবে, জীবন এত সহজ না বাহে।

এখন আসি কেন তারা এসব কেস নেয়, ম্যাক্সিমাম উকিল মনে করে কোর্টে যখন তারা আসামীর কেস লড়ে, তখন তারা আসামীর অপরাধকে সমর্থন করছে না, বরং আসামী কোর্টকে যা বলতে চায় তাই বলছে মাত্র, কাজেই আসামীপক্ষে কাজ করা নিয়ে তারা কোন বিবেক দংশনে ভোগে না। আরেকটা কারন আছে, কোন উকিল যদি আসামীকে রিপ্রেজেন্ট করতে নাও চায়, যাবজ্জীবন বা মৃত্যুদন্ড হতে পারে এমন আসামীর জন্য সরকার উকিল নিয়োগ করে দেয়, আপনারা পছন্দ করেন আর নাই করেন, এন্ড অফ দি ডে রামিসার খুনীও ঠিক এভাবেই উকিল পাবে।

কলমেঃ

এ্যাড, তামান্না আফরিন

সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপিল ডিভিশন

ঢাকা

ও আইন উপদেষ্টা

প্রতিদিনের আলোচিত কণ্ঠ

রামপুরা, বনশ্রী

ঢাকা -১২০৫



লাইক করুন